অনলাইনে এইসএসসির ফরম পূরণ শুরু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, আগস্ট ১২, ২০২১

অনলাইনে এইসএসসির ফরম পূরণ শুরু

 










সময় সংবাদ ডেস্কঃ



চলতি বছরে প্রথমবার একটি সফটওয়্যারের মাধ্যমে ফরম পূরণ শুরু করেছে শিক্ষাবোর্ডেগুলো। মহামারির কারণে অনলাইনে ১২ আগস্ট (বৃহস্পতিবার) থেকে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হয়েছে। চলবে আগামী ২৫ আগস্ট পর্যন্ত। আর ৩০ আগস্ট পর্যন্ত শিক্ষার্থীরা ফরম পূরণের ফি পরিশোধ করতে পারবে। 

গত ৩১ জুলাই ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড প্রকাশিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 


এতে আরো জানানো হয়, ৩০ আগস্ট পর্যন্ত ফরম পূরণের জন্য শিক্ষাবোর্ড কর্তৃক এসএমএম পাওয়া শিক্ষার্থীরা ফি পরিশোধ করতে পারবেন। বিজ্ঞান বিভাগে ১ হাজার ১৬০ টাকা, মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগে ১ হাজার ৭০ টাকা ফি ধার্য করা হয়েছে। নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। বেশি অর্থ আদায়ের প্রমাণ পেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ফরম পূরণ প্যানেল বন্ধ করাসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।


১১ আগস্ট সম্ভাব্য পরীক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে। করোনার কারণে এবার কোনো নির্বাচনী পরীক্ষা হবে না। ফরম পূরণের কার্যক্রম সম্পূর্ণ অনলাইনে হবে। কোনো অবস্থায় শিক্ষার্থী বা অভিভাবকদের সশরীরে প্রতিষ্ঠানে যেতে হবে না।

Post Top Ad

Responsive Ads Here