বিশ্বব্যাপী ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে ৭ হাজার ২৭৯ জনের মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, আগস্ট ৩১, ২০২১

বিশ্বব্যাপী ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে ৭ হাজার ২৭৯ জনের মৃত্যু


 






আন্তর্জাতিক ডেস্কঃ



বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরো ৭ হাজার ২৭৯ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে প্রায় দেড়শ। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৪৫ লাখ ২২ হাজার ৯৪০ জনে পৌঁছেছে।

একই সময়ে এ ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ১০ হাজার ৮ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৫৯ হাজার। এতে মহামারির শুরু থেকে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ কোটি ৭৮ লাখ ৬৬ হাজার ৮০৪ জনে।


করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এসব তথ্য পাওয়া গেছে।


ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনার সবচেয়ে বেশি সংক্রমণের ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৮ হাজার ৩৬৫ জন এবং মারা গেছেন ৫৫৩ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৯৯ লাখ ৪৫ হাজার ৪৩১ জন আক্রান্ত এবং ৬ লাখ ৫৬ হাজার ৩৭৭ জন মারা গেছেন।






এদিকে সোমবারের মতো মঙ্গলবারও বিশ্বে দৈনিক প্রাণহানির শীর্ষে রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৭৯২ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১৮ হাজার ৩২৫ জন। এছাড়া মহামারির শুরু থেকে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৬৯ লাখ ১ হাজার ১৫২ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৮২ হাজার ৪২৯ জনের।


আর বিশ্বে দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পশ্চিম এশিয়ার দেশ ইরান। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৬৯ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ৭৮০ জন। করোনাভাইরাস মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ৪৯ লাখ ৬০ হাজার ৭৪৪ জন করোনায় আক্রান্ত এবং ১ লাখ ৭ হাজার ১৫১ জন মারা গেছেন।


গত ২৪ ঘণ্টায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৬৮ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৪৩৬ জন। এছাড়া মহামারির শুরু থেকে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৪০ লাখ ৭৯ হাজার ২৬৭ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৩২ হাজার ৪৯১ জনের।


আর লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩১৩ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৪৬৬ জন। অপরদিকে মহামারির শুরু থেকে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৭ লাখ ৫২ হাজার ২৮১ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ৭৯ হাজার ৬৪৩ জনের।


করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় এবং মৃতের সংখ্যার তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২০৫ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ২৫১ জন। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ২৭ লাখ ৬৭ হাজার ২৮০ জন এবং মারা গেছেন ৪ লাখ ৩৮ হাজার ৫৯২ জন।


এছাড়া এখন পর্যন্ত ফ্রান্সে ৬৭ লাখ ৪৬ হাজার ২৮৩ জন, যুক্তরাজ্যে ৬৭ লাখ ৫৭ হাজার ৬৫০ জন, ইতালিতে ৪৫ লাখ ৩৪ হাজার ৪৯৯ জন, তুরস্কে ৬৩ লাখ ৬৬ হাজার ৪৩৮ জন, স্পেনে ৪৮ লাখ ৪৭ হাজার ২৯৮ জন এবং জার্মানিতে ৩৯ লাখ ৪৭ হাজার ১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।


আর করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে এক লাখ ১৪ হাজার ৩০৮ জন, যুক্তরাজ্যে এক লাখ ৩২ হাজার ৪৮৫ জন, ইতালিতে এক লাখ ২৯ হাজার ১৪৬ জন, তুরস্কে ৫৬ হাজার ৪৫৮ জন, স্পেনে ৮৪ হাজার ১৪৬ জন এবং জার্মানিতে ৯২ হাজার ৬৭১ জন মারা গেছেন।


প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করা হয়।

Post Top Ad

Responsive Ads Here