শুরু হয়েছে পরীমনির জামিন আবেদনের শুনানি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, আগস্ট ২৬, ২০২১

শুরু হয়েছে পরীমনির জামিন আবেদনের শুনানি


 


সময় সংবাদ ডেস্কঃ



মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়িকা পরীমনির জামিন আবেদনের ওপর হাইকোর্টে শুনানি শুরু হয়েছ। আদালতে জামিন আবেদনের শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট মুজিবুর রহমান।

বৃহস্পতিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি শুরু হয়।


শুনানির শুরুতে মামলার বিবরণী ও জামিনের প্রসঙ্গ তুলে ধরেন আইনজীবী মুজিবুর রহমান। তবে আদালত মামলার জব্দকৃত আলামত সম্পর্কে এবং ঘটনার তারিখ, সময় ও এজাহার সম্পর্কে জানতে চান। জবাবে আইনজীবী এজাহার সংশ্লিষ্ট তথ্য, জব্দ তালিকার বিষয়ে আদালতে শুনানি করেন।


এর আগে, গত ২২ আগস্ট ঢাকার মহানগর দায়রা জজ এই মামলায় পরীমনির জামিন আবেদন শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন।



প্রসঙ্গত, গত ৪ আগস্ট প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগী দীপুকে আটক করে র‍্যাব। এসময় পরীমণির বাসা থেকে বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়। পরে গত ৫ আগস্ট র‍্যাব-১ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে পরীমণি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা দায়ের করে।

Post Top Ad

Responsive Ads Here