বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে কাভার্ডভ্যানের চালক নিহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, আগস্ট ২৬, ২০২১

বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে কাভার্ডভ্যানের চালক নিহত


 


সময় সংবাদ ডেস্কঃ



সিরাজগঞ্জের সলঙ্গায় বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে কাভার্ডভ্যানের চালক নিহত। এতে আহত হয়েছেন অন্তত ৫ জন। বৃহস্পতিবার সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে র‍্যাব-১২ প্রধান কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত কাভার্ডভ্যান চালক মংওয়াইচিং মারমা রাঙ্গামাটির কাপ্তাইয়ের সীতাপাহাড় এলাকার হ্লাচাইপ্রু মারমার ছেলে। এ ঘটনায় চালকের সহকারীসহ ৫ জন আহত হয়েছে।


হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি শাহজাহান আলী জানান, সকালে ঢাকাগামী কাভার্ডভ্যান ও নাটোরগামী বাস হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে র‍্যাব-১২ প্রধান কার্যালয়ের সামনে সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যানের চালক মংওয়াইচিং মারমা ঘটনাস্থলেই মারা যান। 


ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানার সহযোগিতায় লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহ ও দুর্ঘটনা কবলিত বাস-কাভার্ড ভ্যান থানা হেফাজতে রাখা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here