উপহারের ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সের মধ্যে দ্বিতীয় ধাপে ৪০টি যশোরের বেনাপোল বন্দরে পৌঁছেছে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, আগস্ট ২৬, ২০২১

উপহারের ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সের মধ্যে দ্বিতীয় ধাপে ৪০টি যশোরের বেনাপোল বন্দরে পৌঁছেছে


 


জেলা প্রতিনিধিঃ


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিশ্রুত উপহারের ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সের মধ্যে দ্বিতীয় ধাপে ৪০টি যশোরের বেনাপোল বন্দরে পৌঁছেছে।

বৃহস্পতিবার সকাল ৮টায় ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে ওই অ্যাম্বুলেন্সগুলো বেনাপোলে আসে।


বেনাপোল বন্দরের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।


এর আগে ঢাকায় ভারতীয় হাইকমিশন বুধবার জানায়, বেনাপোল স্থল শুল্ক চেকপোস্টে ছাড়পত্র পাওয়ার পর অ্যাম্বুলেন্সগুলো ঢাকায় রওনা হবে।

বাংলাদেশ সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার প্রদানের ঘোষণা দেন। 


এর আগে, ১৭ আগস্ট প্রথম ধাপে ৩০টি অ্যাম্বুলেন্স বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। এ ৪০টি অ্যাম্বুলেন্সহ ভারতের ৭০টি উপহারের অ্যাম্বুলেন্স দেশে এসেছে। বাকি অ্যাম্বুলেন্সগুলো সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ঢাকায় পৌঁছাবে।

Post Top Ad

Responsive Ads Here