দুই হাজার কোটি টাকা পাচার : ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারন সম্পাদক গ্রেফতার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, আগস্ট ২৬, ২০২১

দুই হাজার কোটি টাকা পাচার : ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারন সম্পাদক গ্রেফতার

 


ফরিদপুর প্রতিনিধি :
দুই হাজার কোটি টাকার পাচারের অভিযোগে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক ফাহাদ বিন ওয়াজেদ ওরফে ফাইনকে (৩৪) আটক করেছে জেলা গোয়েন্দা  পুলিশ।

বুধবার বুধবার দিবাগত রাত ২ টার সময় মানিকগঞ্জ জেলার শিবালয় থানার পাটুরিয়া ফেরিঘাট থেকে শিবালয় থানা পুলিশের সহযোগিতায় ফরিদপুরের গোয়েন্দা পুলিশ তাকে আটক করে।

ফরিদপুর জেলা পুলিশ এক প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুর ১২ টায় ফরিদপুরের পুলিশ সুপারের কার্যালয়ে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) জামাল পাশা, ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুনীল কর্মকার, উপ-পরিদর্শক শাহীনুর রহমান প্রমূখ। 

পুলিশ জানায়, ফাইনের বিরুদ্ধে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে সন্ত্রাসী কর্মকান্ডের সাথে যুক্তের অভিযোগ রয়েছে। এছাড়া ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের বর্তমান সভাপতি শওকত আলী জাহিদের উপর হামলা, আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী ক্যাপ্টেন বাবুল ও অলোক সেনের উপর হামলা জমি দখল সহ বহু সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত ফাইন।

আরেক মানি লন্ডারিং মামলার পলাতক আসামি এপিএস ফুয়াদের ঘনিষ্ঠ সহচর ফাইন এর বিরুদ্ধে এসব অভিযোগ ছাড়াও ক্ষমতার প্রভাব খাটিয়ে বিভিন্ন সময়ে টেন্ডারবাজি করার অভিযোগ রয়েছে। তাকে জবরদখল টেন্ডারবাজির মহানায়ক বলা হয়ে থাকতো একটি সময়ে। ফাইন গত দেড় বছর পলাতক অবস্থায় থাকা অবস্থায় গ্রেফতারর হলেন। 

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) জামাল পাশা বলেন, ফাহাদ বিন ওয়াজেদ ফাইনকে বৃহস্পতিবার দুপুরে কোর্টে প্রেরণ করা হয়েছে। 

Post Top Ad

Responsive Ads Here