নতুন ১০ প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, আগস্ট ১০, ২০২১

নতুন ১০ প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক


 





নিজস্ব প্রতিনিধিঃ



জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ৭ হাজার ৯৮৫ কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। 

মঙ্গলবার একনেক সভায় প্রকল্পগুলো অনুমোদনের জন্য উপস্থাপন করলে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন এ অনুমোদন দেন। 


একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ভিডিও কনফারেন্স ও সরাসরি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন।


প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ৭ হাজার ৯৮৫ কোটি ৫১ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৬ হাজার ৬৬০ কোটি টাকা, প্রকল্প ঋণ থেকে এক হাজার ১৮৮ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ১৩৭ কোটি টাকা ব্যয় করা হবে।


আজ সাড়ে ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষের সঙ্গে যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনা। অন্যদিকে এনইসি সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবরা উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here