ছিনতাইকারীদের গুলিতে ব্যাংকের এক এজেন্ট নিহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, আগস্ট ২৬, ২০২১

ছিনতাইকারীদের গুলিতে ব্যাংকের এক এজেন্ট নিহত


 


জেলা প্রতিনিধিঃ



মেহেরপুরের গাংনীতে ছিনতাইকারীদের গুলিতে ব্যাংকের এক এজেন্ট নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গাঁড়াডোব মাঠে এ ঘটনা ঘটে।

নিহতের নাম খাদেমুল ইসলাম। তিনি সদর উপজেলার যতারপুর গ্রামের মিনারুল ইসলামের ছেলে। খাদেমুল সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের কোমরপুর শাখা ব্যবস্থাপক ছিলেন।


জানা গেছে, ব্যাংকের গাংনী শাখায় জমা দিতে ৪৬ লাখ টাকার একটি ব্যাগ নিয়ে মোটরসাইকেলে বাড়ি থেকে বের হন খাদেমুল। গাঁড়াডোব মাঠে পৌঁছালে তার পথ আটকে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে আরেক মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা। ব্যাগটি না দেওয়ায় খাদেমুলের পেছনে গুলি করে তারা। এতে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়লেও ব্যাগটি আঁকড়ে ধরেছিলেন খাদেমুল। এ সময় পথচারীরা এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।


পরে খাদেমুলকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় স্থানীয়রা। অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা। সেখানে নেয়ার পথে তিনি মারা যান।


গাংনী থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। খাদেমুলের কাছে থাকা ৪৬ লাখ টাকার ব্যাগটি পুলিশের হেফাজতে রয়েছে। ছিনতাইকারীদের ধরতে মাঠে নেমেছে পুলিশ।

Post Top Ad

Responsive Ads Here