ফরিদপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও ত্রাণ উপহার বিতরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, আগস্ট ১৬, ২০২১

ফরিদপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও ত্রাণ উপহার বিতরণ


  
ফরিদপুর প্রতিনিধি :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ মাহফিল, দোয়া ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ উপহার বিতরণ করা হয়েছে।  

রবিবার বিকেল ৩টায় ফরিদপুর গনপূর্ত বিভাগ এর আয়োজনে তাদের অফিসে আলোচনা সভা, দোয়া ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ উপহার বিতরণ করা হয়। এসময় গনপূর্ত বিভাগের কর্মকর্তাদের একদিনের বেতন থেকে একশত মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন ফরিদপুর গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বরুন কুমার বিশ্বাস।
 
অন্যদের মধ্যে ছিলেন, উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ নাসিরুজ্জামান মিয়া, উৎপল পোদ্দার, এস এম রুহুল আমিন, উপ সহকারী প্রকৌশলী মোঃ নওয়াব আলী, আব্দুর রহমান, জুয়েল খান, রাহাত হোসেন প্রমূখ।

Post Top Ad

Responsive Ads Here