আবহাওয়া নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, আগস্ট ১৬, ২০২১

আবহাওয়া নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস


 


নিজস্ব প্রতিবেদকঃ


বঙ্গোপসাগরে আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আগামী দুইদিন পর বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সোমবার আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় এবং কাছাকাছি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী দু-দিন পর বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।


একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে। এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিকে রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগ ছাড়া সব বিভাগেই হালকা বৃষ্টি হয়েছে। এ সময় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ভোলায়, সেখানে ৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় ঢাকায় কোনো বৃষ্টি হয়নি।


গত ২৪ ঘণ্টায় সিলেটে ৪৪, সৈয়দপুরে ২৪, পটুয়াখালীতে ২০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া আর কোথাও বৃষ্টিপাতের পরিমাণ ২০ মিলিমিটার পার হয়নি।

Post Top Ad

Responsive Ads Here