মোবাইল শরীরের যত নিকটে, সাস্থ্য ঝুঁকি ততোই বেশি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, আগস্ট ১৬, ২০২১

মোবাইল শরীরের যত নিকটে, সাস্থ্য ঝুঁকি ততোই বেশি




সময় সংবাদ ডেস্কঃ



 বর্তমানে বেড়েছে মোবাইল ফোনের ব্যবহার। আজকাল মোবাইল ছাড়া মানুষ এক মুহূর্তও চলতে পারেনা। বিনোদন থেকে শুরু করে বিশ্বের সব খবরও আমরা মোবাইলের মাধ্যমে পেয়ে থাকি। বলা চলে, বিজ্ঞান পুরো বিশ্বকেই আমাদের হাতের মুঠোয় এনে দিয়েছে। মোবাইলের অধিক ব্যবহার এখন আমাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে। তাইতো মোবাইলটাকে আমরা সব সময় নিজের সঙ্গে রাখতে পছন্দ করি, এমনকি ঘুমের সময়ও।

কিন্তু গবেষণায় দেখা গেছে, মোবাইল ফোন যত বেশি শরীরের কাছাকাছি রাখা হয় স্বাস্থ্য ঝুঁকি তত বেশি। মোবাইল ফোন থেকে যে রেডিয়েশন সব সময় বের হয় তা শরীরের কোষের বিকাশের বাধা সৃষ্টি করে। ফলে নানা ক্যান্সার হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়।


মোবাইলে অ্যালার্ম সেট করার পর থেকে বন্ধ করার আগমুহূর্ত পর্যন্ত এটি থেকে রেডিও ট্রান্সমিশন বের হতে থাকে। তাই ঘুমাবার আগে মাথার কাছে মোবাইল রাখলে এ অদৃশ্য তরঙ্গ শরীরে ও মস্তিষ্কের ক্ষতি সাধন করে।


তাই ঘুমানোর সময় মোবাইল বন্ধ করে অন্য যে ঘরে মানুষ থাকে না সেখানে রাখতে হবে অথবা মোবাইল ফোন শরীর থেকে ৩ ফুট দূরত্বে রাখতে হবে।

Post Top Ad

Responsive Ads Here