শিমুলিয়া বাংলাবাজার পর্যন্ত অনির্দিষ্ট কালের জন্য ফেরি চলাচল বন্ধ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, আগস্ট ১৮, ২০২১

শিমুলিয়া বাংলাবাজার পর্যন্ত অনির্দিষ্ট কালের জন্য ফেরি চলাচল বন্ধ


 


নিজস্ব প্রতিবেদকঃ



তীব্র স্রোতের কারণে মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের বাংলাবাজার পর্যন্ত নৌপথে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)।

সংস্থাটির শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) শফিকুল ইসলাম বুধবার বেলা সাড়ে ৩টার দিকে ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি বলেছেন, পদ্মায় তীব্র স্রোতের কারণে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। আর আমাদের ফেরিগুলো বর্তমানে পদ্মার স্রোতের সঙ্গে পেরে উঠতে পারছে না। পদ্মা শান্ত হলে পুনরায় ফেরি খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হবে।


উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ওই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

Post Top Ad

Responsive Ads Here