দেশে করোনায় মৃত্যু ও আক্রান্ত কমেছে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, আগস্ট ১৮, ২০২১

দেশে করোনায় মৃত্যু ও আক্রান্ত কমেছে


 

সময় সংবাদ ডেস্কঃ



দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৭২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৭১৯ জনে।

বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৭ হাজার ২৪৮ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ লাখ ৪০ হাজার ৬৪৪ জনে।


বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১২ হাজার ১১২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ২৭ হাজার ২৮ জন।





২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪২ হাজার ১১১ জনের। পরীক্ষা করা হয়েছে ৪১ হাজার ১৪টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৭ দশমিক ৬৭ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৫ লাখ ২১ হাজার ৮২৮টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৯১ শতাংশ।


বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৬৭ জন। এছাড়া চট্টগ্রামে ৪৭, রাজশাহীতে ৮, খুলনায় ১৬, বরিশালে ৫, সিলেটে ১৫, রংপুরে ৪ এবং ময়মনসিংহে ১০ জন মারা গেছেন।


নারী ও পুরুষের হিসাবে দেখা গেছে, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৯৪ জন পুরুষ এবং ৭৮ জন নারী। এদের মধ্যে বাসায় মারা গেছেন ৩ জন। বাকিরা হাসপাতালে মারা গেছেন। মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৬ হাজার ২৪৩ জন এবং নারী ৮ হাজার ৪৭৬ জন। 


বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় ১০৫ জন ষাটোর্ধ্ব ব্যক্তি মারা গেছেন। এছাড়া, ৫১ থেকে ৬০ বছরের ৩৪, ৪১ থেকে ৫০ বছরের ২০, ৩১ থেকে ৪০ বছরের ৭, ২১ থেকে ৩০ বছরের ৪ এবং ১১ থেকে ২০ বছরের ২ জন মারা গেছেন।


এর আগে, মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে একদিনে করোনায় আক্রান্ত হয়ে ১৯৮ জনের মৃত্যু হয়। একই সময়ে নতুন করে করোনা রোগী হিসেবে শনাক্ত হন ৭ হাজার ৫৩৫ জন। সে হিসেবে ২৪ ঘণ্টার ব্যবধানে করোনায় মৃত্যু ও আক্রান্ত বেড়েছে।


উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Post Top Ad

Responsive Ads Here