ফরিদপুরে একাধিক মামলার আসামী ডাকাত উজ্জ্বল আটক, স্বস্তির নিঃশ্বাস চরবাসীর - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, আগস্ট ১৮, ২০২১

ফরিদপুরে একাধিক মামলার আসামী ডাকাত উজ্জ্বল আটক, স্বস্তির নিঃশ্বাস চরবাসীর



ফরিদপুর প্রতিনিধি :  
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীর দূর্গম চর শালেপুর এলাকার আতঙ্ক একাধিক মামলা সহ যাবতজীবন সাজাপ্রাপ্ত আসামী ডাকাত উজ্জ্বল খাঁ (৪৫)কে আটক করেছে চরভদ্রাসন থানা পুলিশ। পুলিশ গোয়েন্দা ফাদঁ পেতে বুধবার সন্ধ্যা ৬টার সময় তাকে চর শালেপুর এলাকা থেকে আটক করে। তার বিরুদ্ধে ধর্ষণ, ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে। সে চর শালেপুর এলাকার বাদশা খাঁ এর পুত্র। এদিকে তার আটকের খবরে চর এলাকায় স্বস্তি নেমে এসেছে।  


জানাযায়, আটক উজ্জ্বল খাঁর বিরুদ্ধে ধর্ষন, ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে। এর ভিতর ২০১৬ সালের এক নারীকে গণধর্ষনের অপরাধে তার যাবতজীবন সাজা হয়। সেই মামলায় সে পলাতক আসামী। এছাড়া অন্যসব মামলায় সে পলাতক ছিলেন। চরের ওই এলাকা মানিকগঞ্জ ও ঢাকার বর্ডার এলাকা হওয়ায় বেশির ভাগ সময় ডাকাতি সহ বিভিন্ন অপরাধ করে সে পালিয়ে যেত। পুলিশ নানা ভাবে গোয়েন্দা ফাদঁ পেতে তাকে আটক করে। সে একাধিক ডাকাতির ঘটনা চর এলাকায় সংগঠিত করলেও চরবাসী তার বিরুদ্ধে মামলা ও মুখ খুলতে পারছিলো না। 


এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার জানান, একাধিক মামলার আসামী উজ্জল খাঁর স্থায়ী ঠিকানা চরভদ্রাসন থানার সীমান্তবর্তী এলাকা পদ্মা নদীবেষ্টিত দুর্গম চর শালেপুর হওয়ায়, পুলিশের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন ধরণের অপরাধ কর্মকান্ডের সহিত জড়িত ছিল। পুলিশের দীর্ঘদিনের প্রচেষ্টা সত্তে¡ও তাকে গ্রেফতারের জন্য (পুরষ্কার ঘোষিত আসামী হওয়া সত্তে¡ও ) দুর্গম চর এলাকায় নানা প্রতিবন্ধকতার কারণে উক্ত আসামীকে গ্রেফতার করা যাচ্ছিলো না। বিভিন্ন সময়ে গ্রেফতারের অভিয়ান পরিচালনা করলেও দুর্গম এলাকা হওয়ায় এবং মানিকগঞ্জ জেলার হরিরামপুর ও ঢাকা জেলার দোহার নবাবগঞ্জ থানার পার্শ্ববর্তী হওয়ায় সহজেই উক্ত আসামী অত্র থানা এলাকা অতিক্রম করে অন্য জেলায় আত্মগোপন করে আসছিল। চরভদ্রাসন থানা পুলিশ দীর্ঘ পরিকল্পনা গোয়েন্দা তৎপরতায় অত্র আসামীকে গ্রেফতার করা সম্ভবপর হয়। তিনি বলেন, তাকে আটকের পর আদালতের মাধ্যমে জেলে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।   


এদিকে উজ্জ্বলকে গ্রেফতারের সংবাদে চরবাসী সহ চরভদ্রাসন থানার জনসাধারণ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। আসামীকে গ্রেফতারের ফলে চর এলাকা সহ পার্শ্ববর্তী মানিকগঞ্জ জেলার হরিরামপুর ও ঢাকা জেলার দোহার নবাবগঞ্জ থানা এলাকার নানাবিধ অপরাধ কর্ম হ্রাস পাবে বলে পুলিশ মনে করছে। আসামীর বিরুদ্ধে চরভদ্রসান থানার জিআর- ২৫/১৬, মামলা নং- ০৪ (যাবতজীবন সাজাপ্রাপ্ত), জিআর নং- ০৯/২১,  চরভদ্রাসন থানার মামলা নং- ৩, চরভদ্রাসন থানার জিআর- ৫৫/২০, মামলা নং- ১ মামলা রয়েছে।

Post Top Ad

Responsive Ads Here