২১ কোটির বেশি টিকার প্রতিশ্রুতি পাওয়া গেছে: মন্ত্রী পরিষদ সচিব - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, আগস্ট ১৮, ২০২১

২১ কোটির বেশি টিকার প্রতিশ্রুতি পাওয়া গেছে: মন্ত্রী পরিষদ সচিব

  






সময় সংবাদ ডেস্কঃ




বিভিন্ন উৎস থেকে ২১ কোটি চার লাখ ডোজ করোনাভাইরাস প্রতিরোধক টিকার প্রতিশ্রুতি পাওয়া গেছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

বুধবার প্রশাসনের শীর্ষ কর্মকর্তা সচিবদের নিয়ে এক সভা শেষে সম্মেলনকক্ষে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।


পরিকল্পনা কমিশনের সভাকক্ষে সচিব সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।


মন্ত্রিপরিষদ সচিব বলেন, সভায় টিকার বিষয়টা ভালোভাবে আশ্বস্ত করা হয়েছে। সবশেষ পারচেজ (ক্রয়) কমিটিতে ছয় কোটি ডোজ টিকা কেনার অনুমোদন দেওয়া হয়। বিভিন্ন উৎস থেকে ২১ কোটি চার লাখ ডোজের প্রতিশ্রুতি পাওয়া গেছে। এর মধ্যে তিন কোটি ১০ লাখ কিনেছি। এটা নিয়ে আর অসুবিধা হবে না।

























Post Top Ad

Responsive Ads Here