বাঁশ কাটতে যেয়ে যুবকের মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, আগস্ট ২৬, ২০২১

বাঁশ কাটতে যেয়ে যুবকের মৃত্যু


 


জেলা প্রতিনিধিঃ


কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিয়ের সাত দিনের মাথায় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম উপজেলার তিলাই ইউপির পশ্চিম ছাট গোপালপুর (শালমারা) গ্রামের ইয়াছিন আলীর ছেলে।


মেম্বার আবু শামা জানান, শফিকুল ইসলামের বাড়ির পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের লাইনের ওপর একটি বাঁশ হেলে পড়ে। বুধবার সন্ধ্যার দিকে বিদ্যুৎ চলে গেলে শফিকুল হেলে পড়া ওই বাঁশ কাটতে শুরু করেন। এ সময় পুনরায় বিদ্যুৎ সরবরাহ চালু হলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান শফিকুল। 


শফিকুল এক সপ্তাহ আগে একই গ্রামের আব্দুল হালিমের মেয়ে বীণা খাতুনকে বিয়ে করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানতে চাইলে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লীবিদ্যুৎ সমিতির ভূরুঙ্গামারী জোনাল অফিসের ডিজিএম কাওসার আলী বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কেউ মারা গেছে কি না তা জানা নেই। বিদ্যুৎ সরবরাহ লাইনের ওপর বাঁশ পড়ে থাকলে লাইনে বিদ্যুৎ থাকার কথা নয়। 


ভূরুঙ্গামারী থানা পুলিশের ওসি আলমগীর হোসেন জানান, ঘটনা শোনা মাত্র সেখানে পুলিশ পাঠিয়েছি।

Post Top Ad

Responsive Ads Here