ফরিদপুরে প্রতারণার অভিযোগে আটক ১ জন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, আগস্ট ২৬, ২০২১

ফরিদপুরে প্রতারণার অভিযোগে আটক ১ জন


 


ফরিদপুর প্রতিনিধিঃ



ফরিদপুরে প্রতারণার অভিযোগে একজনকে আটক করেছে ডিবি পুলিশ। তিনি এনএসআই কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বারসহ জনপ্রতিনিধিদের ঠকিয়ে টাকা হাতিয়ে নিতেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান।


আটককৃত সানোয়ার হোসেন চৌধুরী ফরিদপুরের কানাইপুরের মৃগী গ্রামের আব্দুল মান্নান ব্যাপারীর ছেলে।


পুলিশ সুপার বলেন, সানোয়ার হোসেন এনএসআই-এর সহকারী পরিচালক পরিচয়ে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও সচিবদের মোবাইলে কল দিয়ে তাদের এলাকায় সহায়তার নামে দরিদ্রদের তালিকা করতেন। এছাড়া বড় বড় প্রকল্পের অনুমোদন করিয়ে দেওয়ার আশ্বাস দিতেন। এসব কাজের জন্য কিছু টাকা খরচের কথা বলে বিকাশ নম্বর দিতেন তিনি। এরপর টাকা পেয়ে সেই বিকাশ ও নিজের মোবাইল বন্ধ করে দিতেন।


তিনি আরো বলেন, এভাবে রাজবাড়ী, নওগাঁ, নাটোর, ফেনী, ভোলা, লক্ষ্মীপুর ও ফরিদপুরের বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বারের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন প্রতারক সানোয়ার হোসেন। সুনির্দিষ্ট তথ্য পেয়ে বুধবার তথ্যপ্রযুক্তির সহযোগিতায় তাকে কানাইপুর এলাকা থেকে আটক করে ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি পাসপোর্ট, আকামা কার্ড, কিছু ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জম, দুই পুড়িয়া গাঁজা, ব্যাংকের চেক, পেনড্রাইভসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।

Post Top Ad

Responsive Ads Here