আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারের পুকুরের পানিতে ডুবে দুই পথশিশুর মর্মান্তিক মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, আগস্ট ২৬, ২০২১

আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারের পুকুরের পানিতে ডুবে দুই পথশিশুর মর্মান্তিক মৃত্যু


 

নিজস্ব প্রতিবেদকঃ


রাজধানীর আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারের পুকুরের পানিতে গোসল করতে নেমে দুই পথশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। 


নিহতরা হলো লতা (১১) ও রাজিয়া (১০)।


অচেতন অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ২টার দিকে তাদের মৃত ঘোষণা করেন।


তদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া পথশিশু সুজন জানায়, লতা, রাজিয়াসহ বেশ কয়েকজন মিলে স্টাফ কোয়ার্টারের পুকুরে গোসল করতে নামে। এরপর সেখানে তারা দুজন পানিতে তলিয়ে যায়। শুনতে পেয়ে তারা নিজেরাই পানি থেকে উদ্ধার করে। এরপর লতাকে ঢাকা মেডিকেলে ও রাজিয়াকে আজিমপুর মেটারনিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।


লালবাগ থানার ওসি এ কে এম আশরাফ উদ্দিন বিষয়টি ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করেছেন।

Post Top Ad

Responsive Ads Here