পর্যটন কেন্দ্র খুললেও,আসতে পারবেনা পর্যটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, আগস্ট ১০, ২০২১

পর্যটন কেন্দ্র খুললেও,আসতে পারবেনা পর্যটক


  



সময় সংবাদ ডেস্কঃ


কক্সবাজারে দীর্ঘ চার মাস পর স্বাস্থ্যবিধি মেনে হোটেল-মোটেল খোলার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। তবে হোটেল কক্ষ ভাড়া দেওয়া যাবে না পর্যটকদের। শুধুমাত্র জীবন ও জীবিকার তাগিদে যারা কক্সবাজার আসবেন তাদেরকেই রাখা যাবে।

কক্সবাজারে আগত কোন মানুষ কোনোভাবেই নামতে পারবে না সমুদ্র সৈকতে। একইসঙ্গে ঘোরাঘুরি নিষেধ জেলার সব দর্শনীয় স্থানে। 


মঙ্গলবার বিকেলে কক্সবাজার জেলা প্রশাসনের সঙ্গে পর্যটন ব্যবসায়ীদের বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।


এ বিষয়ে কক্সবাজার হোটেল মোটেল অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কলিম উল্লাহ বলেন, প্রশাসন থেকে আমাদেরকে জানানো হয়েছে স্বাস্থ্যবিধি মেনে একটি হোটেলের অর্ধেক কক্ষ ভাড়া দেয়া যাবে। তবে কোনভাবেই পর্যটককে ভাড়া দেওয়া যাবে না। যারা আসবে তাদেরকে পর্যটন স্পটে যেতে বারণ করতে হবে। বিজ্ঞাপন প্রচার করা যাবে না। 

কক্সবাজারের ডিসি মো. মামুনুর রশীদ বলেন, গত ২৪ জুন পর্যটন সংশ্লিষ্টদের সঙ্গে আমাদের একটি বৈঠক হয়। সেই বৈঠকের সিদ্ধান্তের আলোকেই মঙ্গলবারের সিদ্ধান্তগুলো নেয়া হয়েছে।


তিনি আরও বলেন, জরুরি কাজে যারা কক্সবাজার আসবে শুধুমাত্র তাদেরকেই হোটেলে রাখা যাবে। এছাড়া কোন পর্যটন স্পটে যেতে পারবে না কেউ। এ বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে সর্ব্বোচ্চভাবে নিশ্চিত করা হবে।

Post Top Ad

Responsive Ads Here