সালথায় আইন শৃংখলা ও উপ‌জেলা প‌রিষদের মা‌সিক সভা অনু‌ষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, আগস্ট ২৯, ২০২১

সালথায় আইন শৃংখলা ও উপ‌জেলা প‌রিষদের মা‌সিক সভা অনু‌ষ্ঠিত






সালথা ফ‌রিদপুর:

ফরিদপুরের সালথা উপজেলা আইন শৃংখলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা এবং উপ‌জেলা প‌রিষ‌দের মা‌সিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন সালথা এর আ‌য়োজ‌নে র‌বিবার (২৯ আগষ্ট) বেলা সা‌ড়ে ১০টায় উপজেলা প‌রিষদ স‌ম্মেলন ক‌ক্ষে আগষ্ট মা‌সের এই মাসিক সভা অনু‌ষ্ঠিত হয়।


সালথা উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোহাম্মদ হা‌সিব সরকা‌রের সভাপ‌তি‌ত্বে এসময় উপ‌স্থিত ছি‌লেন, উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপ‌জেলা কৃ‌ষি অ‌ফিসার জীবাংশু দাস, উপ‌জেলা মৎস‌্য কর্মকর্তা রা‌জিব রায়‌। উপ‌জেলা ম‌হিলা ভাইস‌ চেয়ারম‌্যান রুপা বেগম, উপ‌জেলা সহকারী প্রোগ্রামার (আই‌সি‌টি) মোঃ টিপু সুলতান,সালথা প্রেসক্লা‌বের সভাপ‌তি সে‌লিম মোল‌্যা, সালথা থানা পু‌লি‌শের অপা‌রেশন অ‌ফিসার মোঃ শ‌হিদুল ইসলাম প্রমূখ।


এসময় বক্তারা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও সমাধা‌নের কথা তুলে ধরে বক্তব্য রাখেন। বর্তমান রাজ‌নৈ‌তিক প‌রি‌স্থি‌তি‌তে জনপ্র‌তি‌নি‌ধিসহ সবাই‌কে দা‌য়িত্বশীল আচরণ করার কথা ব‌লেন পাশাপা‌শি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেন। বৈ‌শিক মহামা‌রি ক‌রোনা ভাইরাস মোকা‌বেলায় সকল‌কে স্বাস্থবি‌ধি মে‌নে চলার কথা বলা।

Post Top Ad

Responsive Ads Here