বরিশালে ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, আগস্ট ১১, ২০২১

বরিশালে ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু


 

জেলা প্রতিনিধিঃ



বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় তিন হাসপাতালে ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে উপসর্গ নিয়ে সাতজন এবং করোনায় ছয়জন মারা গেছেন। এ সময়ে আক্রান্ত শনাক্ত হয়েছে ৩৮৯ জন। আরটিপিসিআর ল্যাবে শনাক্তের হার ২৯ দশমিক ৪৫ শতাংশ। 

বুধবার বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।


বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, জেলা ভিত্তিক করোনা সংক্রমণ তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে বরিশাল জেলায় ১৫২ জন। এ পর্যন্ত এই জেলায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৬ হাজার ৩২৩ জন। সুস্থ হয়েছেন ৮ হাজার ৩১৩ জন। ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছে ১৮৮ জন।  


পটুয়াখালীতে নতুন শনাক্ত হয়েছে ৪৪ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৪৩৫ জন। ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৯৮ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৯৫০ জন।



ভোলায় নতুন ১৩৩ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ৫ হাজার ৩০৯ জন। ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৬৪ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৯৮৮ জন।


পিরোজপুরে নতুন ২০ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮৯৪ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৭৬ জন। সুস্থ হয়েছেন ৩ হাজার ৪৭৩ জন।


বরগুনায় নতুন ১৬ জন নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪১৬ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৭৬ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ২৮০ জন।


ঝালকাঠিতে নতুন ২৪ জন শনাক্ত নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩৬৫ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৬৭ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৪৩০ জন।


মৃত্যুবরণকারীদের মধ্যে সাতজন উপসর্গ নিয়ে এবং একজন করোনা রোগীসহ আটজন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যুবরণ করেন। এ ছাড়া বরিশাল জেনারেল হাসপাতালে একজন, ভোলা সদর হাসপাতালে চারজন করোনা রোগী মৃত্যুবরণ করেন।


শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন জানান, বিগত ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসোলেশনে ১২ জন ভর্তি হন। এর মধ্যে উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ২১০ জন চিকিৎসাধীন রোগী আছেন। যার মধ্যে ৬৪ জনের করোনা পজিটিভ, ১৪৬ জন আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। ২৪ ঘণ্টায় ২৮৫ জনের নমুনা আরটি পিসিআর ল্যাবে পরীক্ষা করানো হয়েছে। এর মধ্যে ৭৬ জন পজিটিভ ও ১১১ জন করোনা নেগেটিভ শনাক্ত হয়েছেন।

 

Post Top Ad

Responsive Ads Here