কোম্পানীগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, আগস্ট ১৮, ২০২১

কোম্পানীগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার




আবু সাঈদ শাকিল নোয়াখালী প্রতিনিধিঃ


নোয়াখালীর কোম্পানীগঞ্জে বুধবার সকালে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের বেপারী বাড়ির পুকুরে নারীর লাশ বাসতে থাকা অবস্থায় দেখতে পান স্থানীয়রা। এলাকায় উপস্থিত লোকজন আরো জানায়, এই মহিলাকে তারা আগে কখনো দেখেনি। পরে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এখন পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। অজ্ঞাত এই নারীর বয়স (৬২) বছর । বুধবার ১৮ আগস্ট বেলা ১২টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ।



কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, আশেপাশের লোকজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে স্থানীয়রা কেউ তার পরিচয় শনাক্ত করতে পারছেন না। প্রতিবেদন তৈরি শেষে ময়না তদন্তের জন্য লাশ নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here