তিস্তার পানি বিপদসীমার উপরে, নিরাপদ আশ্রয়ের খোঁজে নদী পাড়ের মানুষ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, আগস্ট ১৩, ২০২১

তিস্তার পানি বিপদসীমার উপরে, নিরাপদ আশ্রয়ের খোঁজে নদী পাড়ের মানুষ


 


জেলা প্রতিনিধিঃ


উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা নদীর পানি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নিম্নাঞ্চলে ঢুকে বন্যা দেখা দিয়েছে। বেশ কিছু পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

শুক্রবার বিকেলে তিস্তা নদীর পানি তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপদসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। পানি বৃদ্ধি পাওয়ায় হাতীবান্ধা উপজেলার চরাঞ্চলের বসতবাড়িগুলোতে পানি উঠেছে।


তিস্তা ব্যারাজ’র পানি বিজ্ঞান শাখার উপ-সহকারী প্রকৌশলী ইলিয়াস আলী জানান, ভারত থেকে প্রচন্ড গতিতে পানি বাংলাদেশের দিকে ধেয়ে আসছে। তিস্তা ব্যারাজের সব গেট খুলে দিয়ে পানির চাপ নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে। আরও কী পরিমাণ পানি আসবে তা ধারণা করা যাচ্ছে না। 


হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিন জানান, বন্যা পরিস্থিতি মোকাবিলায় সবপ্রকার প্রস্তুতি নেয়া হচ্ছে। প্রয়োজন হলে ত্রাণ বিতরণ করা হবে।

Post Top Ad

Responsive Ads Here