নিজস্ব প্রতিনিধিঃ
দেশে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ২১০ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন একজন।
শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের তথ্য ইউনিটের (এমআইএস) সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার সকাল আটটা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ২৪২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের প্রথমদিন থেকে এখন পর্যন্ত সারাদেশে ৫ হাজার ৬৪৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

