পদ্মাসেতুর পিলারে বারবার ফেরির ধাক্কা লাগার বিষয়ে কোনো ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখা হবে:সেতু মন্ত্রী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, আগস্ট ১৩, ২০২১

পদ্মাসেতুর পিলারে বারবার ফেরির ধাক্কা লাগার বিষয়ে কোনো ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখা হবে:সেতু মন্ত্রী




সময় সংবাদ ডেস্কঃ


পদ্মাসেতুর পিলারে বারবার ফেরির ধাক্কা লাগার বিষয়ে কোনো ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার বিকেলে মাওয়া প্রান্তে পদ্মাসেতুর নির্মাণকাজ পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

সেতুমন্ত্রী বলেন, পদ্মাসেতু এখন পুরো জাতির সম্পদ। সেতুর পিলারে ধাক্কা লাগায় জাতীয়ভাবে মানুষ আহত হয়েছে এবং মানুষের অনুভূতিতে আঘাত লেগেছে। অতীতে পদ্মাসেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, এখনো এ সেতুর পিছনে দেশ-বিদেশে ষড়যন্ত্র লেগে আছে।

তিনি আরো বলেন, সরিষার মধ্যে ভূত আছে কিনা তাও গভীরভাবে খতিয়ে দেখা হবে। স্বপ্নের পদ্মাসেতুর মূল অগ্রগতি ৯৪ দশমিক দুই পাঁচ ভাগ, আর্থিক অগ্রগতি ৯০ দশমিক আঠারো ভাগ ও সার্বিক অগ্রগতি ৮৭ দশমিক দুই পাঁচ ভাগ।




এ সময় উপস্থিত ছিলেন সেতু বিভাগের সচিব আবু বক্কর ছিদ্দিক ও প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম।

Post Top Ad

Responsive Ads Here