ট্রলার ডুবিতে পরিবারের একজন ছাড়া সবাই মৃত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, আগস্ট ২৮, ২০২১

ট্রলার ডুবিতে পরিবারের একজন ছাড়া সবাই মৃত



জেলা প্রতিনিধিঃ



 কেউ খুঁজছেন বাবাকে, কেউ খুঁজছেন ভাই আবার কেউ খুঁজছেন প্রিয়তমা স্ত্রীকে। ট্রলারডুবিতে নিখোঁজ স্বজনদের খোঁজে ব্রাহ্মণবাড়িয়ার লইস্কা বিলে ভিড় জমাচ্ছেন স্বজনরা। স্বজনদের কান্না আর আহাজারিতে ভারি হয়ে উঠছে পরিবেশ।

পরিবারে পাঁচজনকে সঙ্গে নিয়ে অসুস্থ মাকে দেখতে বিজয়নগর উপজেলার চম্পকনগর ঘাট থেকে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিলেন ষাটোর্ধ্ব মঞ্জু বেগম। লইস্কা বিলে বালুবাহী ট্রলারের ধাক্কায় মঞ্জু বেগম ও তার পরিবারের তিনজনের মৃত্যু হয়। বেঁচে রইলেন শুধু সাহারা বেগম নামে আরেক ষাটোর্ধ্ব নারী।


মঞ্জু বেগমের পুত্রবধূ লুৎফা বেগম বলেন, আমার শাশুড়ির বাবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া শহরের পৈরতলায়। বিকেলে শাশুড়ি, ননদ ফরিদা বেগম, ননদের মেয়ে মুন্নি আক্তার, কমলা বেগম ও সাহারা বেগম নামে দুই আত্মীয় একসঙ্গে নৌকায় ব্রাহ্মণবাড়িয়ার পৈরতলায়। অসুস্থ মাকে দেখতে গিয়ে নিজেই তলিয়ে গেলেন পানিতে।

তিনি আরো বলেন, নৌকাডুবিতে আমার পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। বেঁচে আছেন শুধু সাহারা বেগম নামে এক আত্মীয়। তিনিও রাতে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়িতে ফেরার পর কয়েকবার জ্ঞান হারিয়েছেন। একটু পর পর ভয়ে চিৎকার করে ওঠেন সাহারা বেগম।


শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার লইস্কার বিলে বালুবাহী ট্রলারের ধাক্কায় ডুবে যায় যাত্রীবাহী নৌকাটি। ওই ঘটনায় এখন পর্যন্ত নারী ও শিশুসহ ২২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে ট্রলারের চালক ও তার দুই সহকারীকে। এ ঘটনা তদন্তে গঠন করা হয়েছে তিন সদস্যের কমিটি। হতাহতদের পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।

Post Top Ad

Responsive Ads Here