নাজমুল হাসান নিরব,নিজস্ব প্রতিবেদক:
রবিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: মশিউর রহমান (মিম) এবং সাধারণ সম্পাদক মোঃ লিটন খান এর নেতৃত্বে একটি মৌন মশাল মিছিল বের করা হয় যেটি উপজেলা হসপিটাল রোড থেকে শুরু হয়ে উপজেলা সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির সামনে এসে শেষ হয়। এইসময় সকল নেতাকর্মী মোমবাতি হাতে নিয়ে মিছিলে অংশগ্রহণ করে। সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতির সামনে মোমবাতি প্রজ্জ্বলন করা হয় এবং বঙ্গবন্ধুর স্মরণে ১ মিনিট নিরবতা পালন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সম্মান প্রদর্শন করে উপজেলা ছাত্রলীগ।
এইসময় উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: মশিউর রহমান (মিম) বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার হয়েছে। এখনো কয়েকজন হত্যাকারী বিদেশে পালিয়ে আছে। তাদেরকে ফিরিয়ে এনে রায় বাস্তবায়নের দাবি জানান তিনি।
তিনি আরো বলেন, ১৫ই আগস্টের নৃশংস হত্যকাণ্ডের পেছনে ছিলো জিয়াউর রহমান। হত্যাকাণ্ডের পেছনের কুশীলবদের চেহারা প্রজন্মের কাছে তুলে ধরতে জোর দাবি জানান তিন।

