ফরিদপুরে ৭ কেজি গাঁজাসহ পিকআপ আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, আগস্ট ১৭, ২০২১

ফরিদপুরে ৭ কেজি গাঁজাসহ পিকআপ আটক

গাঁজাসহ পিকআপ


ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গায় ৭ কেজি গাঁজাসহ একটি পিকআপ আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ আগস্ট) সন্ধ্যায় জেলা পুলিশের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ (সুপার ডিএসবি) মো: তরিকুল ইসলাম। উপজেলার পূর্ব হাসামদিয়া গ্রামের একটি ফিলিং স্টেশনের মধ্যে রাখা একটি পিকআপ থেকে এ মাদক উদ্ধার করা হয়।


পুলিশ সুত্রে জানা যায়, সোমবার রাত ১১ টায় ভাঙ্গা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ভাঙ্গার পূর্ব হাসামদিয়া গ্রামের একটি ফিলিং স্টেশনে রাখা একটি পিকআপে গাঁজা আছে। উক্ত গাঁজা ভাগ বাটোয়ারা করা হবে। এমন সংবাদে ভাঙ্গা থানা পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানকালে ৭ কেজি গাঁজাসহ পিকআপটি আটক করে পুলিশ।



 

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা পালিয়ে যায়। এঘটনায় আজ মঙ্গলবার (১৭ আগস্ট) ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং- ১৫। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: তরিকুল ইসলাম বলেন, মাদক উদ্ধারের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান চালায় ভাঙ্গা থানা পুলিশ। মাদক নির্মূলে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।



Post Top Ad

Responsive Ads Here