* আইএস-খোরাসানে যোগ দিয়েছে ১৪ ভারতীয়
কাবুল বিমানবন্দরে হামলার পর নতুন করে আলোচনায় উঠে এসেছে ইসলামিক স্টেট-খোরাসানের (আইএসকে) নাম। গত বৃহস্পতিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় বিমানবন্দরের ফটকে হামলা চালায় জঙ্গি সংগঠনটি, যাতে প্রাণ গেছে ১৩ মার্কিন সেনাসহ অন্তত ১৭৫ জনের। আইএসকে আফগানিস্তানে আরও হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সম্প্রতি এই জঙ্গি সংগঠনে নাম লিখিয়েছেন ১৪ জন ভারতীয় নাগরিক।
*নতুন চুক্তিতে বাড়তি সুরক্ষা পোশাককর্মীদের, রাজি ব্র্যান্ডগুলো
বাংলাদেশের পোশাকখাতে নিয়োজিত কর্মীদের অধিক সুরক্ষা দিতে ঐক্যবদ্ধ হচ্ছে আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ডগুলো। তাদের নতুন চুক্তিতে শুধু পোশাক কারখানার অবকাঠামোগত উন্নয়নই নয়, থাকছে কর্মীদের স্বাস্থ্য, নিরাপত্তার পাশাপাশি জীবিকা নিশ্চিতের শর্তও। এরই মধ্যে এইচঅ্যান্ডএম, জারার মতো নামিদামি বেশকিছু প্রতিষ্ঠান এ চুক্তিতে সই করেছে। শুক্রবার (২৭ আগস্ট) বিখ্যাত ফ্যাশন ও লাইফস্টাইল ম্যাগাজিন ভোগ-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
*মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর চেষ্টায় ইরাক
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা লাঘবের লক্ষ্যে একটি আঞ্চলিক সম্মেলনের আয়োজন করেছে ইরাক। শনিবার আয়োজিত এই সম্মেলনের মাধ্যমে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর চেষ্টা করা হবে বলে আশা করা হচ্ছে। দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী দুই দেশ ইরান এবং সৌদি আরবও এই সম্মেলনে যোগ দিচ্ছে। এই দুই দেশের প্রতিদ্বন্দ্বিতামূলক আচরণের প্রভাব ইরাক, ইয়েমেন এবং লেবাননসহ অন্যান্য দেশে পড়েছে।
*ভারতে ফের বাড়ছে আক্রান্ত ও সক্রিয় রোগী
গত ২৪ ঘণ্টায় প্রতিবেশী দেশ ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আবারও বেড়েছে। এই সময়ে দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৭৫৯ জন। যা আগের দিন শুক্রবারের তুলনায় প্রায় ২ হাজার বেশি এবং গত ১ জুলাইয়ের পর একদিনে সর্বোচ্চ আক্রান্ত। বর্তমানে ভারতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৬ লক্ষ ৪৯ হাজার ৯৪৭ জন।
শনিবার (২৮ আগস্ট) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যা এ তথ্য জানা গেছে।
*পেরুতে বাস খাদে পড়ে ১৫ শ্রমিক নিহত
লাতিন আমেরিকার দেশ পেরুর আন্দিজ পর্বতমালায় একটি বাস খাদে পড়ে ১৫ শ্রমিক নিহত হয়েছে। ওই বাসটিতে করে খনি শ্রমিকদের এএমজি লিমিটেডের লাস বামবাস তামার খনিতে নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, দুর্ঘটনায় কমপক্ষে ১৫ শ্রমিক নিহত এবং আরও তিনজন আহত হয়েছে।
পেরুর রেডিও চ্যানেল আরপিপির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার আপুরিমাক অঞ্চলের কোতাবামবাস প্রদেশের পাহাড়ি রাস্তায় ওই দুর্ঘটনা ঘটেছে। বাসটি রাস্তা থেকে প্রায় ২শ মিটার (৬৫৬ ফুট) খাদে পড়ে যায়।

