রামেক হাসপাতালে ২৪ ঘন্টায় ৮ জনের মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, সেপ্টেম্বর ১০, ২০২১

রামেক হাসপাতালে ২৪ ঘন্টায় ৮ জনের মৃত্যু


 


জেলা প্রতিনিধিঃ


রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।  


রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে একজন করোনা পজিটিভ ছিলেন। এছাড়া করোনা উপসর্গ নিয়ে ৫ জনের এবং নেগেটিভ হওয়ার পরও অন্য জটিলতায় ২ জনের মৃত্যু হয়েছে।



এদের মধ্যে রাজশাহীর চারজন, নাটোর, নওগাঁ, পাবনা ও কুষ্টিয়ার একজন করে রোগী মারা গেছেন।  

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৮ জন। এনিয়ে ২৪০ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ১৫৯ জন।

 

এর আগের দিন বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে জেলার ৩৯৭টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৫৩ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়। রাজশাহীতে বর্তমানে সংক্রমণের হার ১০ দশমিক ৮৩ শতাংশ।  

Post Top Ad

Responsive Ads Here