রোহিঙ্গা ক্যাম্প থেকে গাঁজা সহ নারী আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, সেপ্টেম্বর ১০, ২০২১

রোহিঙ্গা ক্যাম্প থেকে গাঁজা সহ নারী আটক

 



 



জেলা প্রতিনিধিঃ



কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে দুই নারীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে ওই উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া ক্যাম্প এলাকা থেকে তাদের আটক করা হয়।


আটককৃতরা হলেন- ওই ক্যাম্পের আই-ব্লকের বাসিন্দা আব্দুর রহমানের স্ত্রী বেবি আক্তার ও রফিকের স্ত্রী নুর কাইদা।


এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ তারিকুল ইসলাম।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া ক্যাম্পের খাদ্য বিতরণ অফিসের সামনে অভিযান চালায় এপিবিএন। ওই সময় ৬ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা নারীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here