হামলা - মামলা ও গ্রেফতার করে আন্দোলন থেকে বিরত রাখা যাবেনা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, সেপ্টেম্বর ২৮, ২০২১

হামলা - মামলা ও গ্রেফতার করে আন্দোলন থেকে বিরত রাখা যাবেনা


 


সময় সংবাদ ডেস্কঃ



বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি নেতাকর্মীদের বাসা-বাড়িতে সন্ত্রাসী হামলা ও নেতাকর্মীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা পুলিশি হামলা ও তাণ্ডব আওয়ামী ফ্যাসিবাদী চরিত্রের নগ্ন বহিঃপ্রকাশ। হামলা-মামলা-গ্রেফতার করে আন্দোলন থেকে বিএনপি নেতাকর্মীদের বিরত রাখা যাবে না।


মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির মহাসচিব এসব কথা বলেন।   


তিনি বলেন, আন্দোলন ও পতনের ভয়ে ভীত বর্তমান ভোটারবিহীন সরকার দমন-পীড়ন চালিয়ে বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে পর্যুদস্ত করার ষড়যন্ত্র করছে।



পুলিশ ও দলীয় সন্ত্রাসী বাহিনী দিয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর এবং তাদের বাড়ি-ঘরে হামলা চালাচ্ছে। এই হামলা, নির্যাতন ও নিপীড়ন করে কোনো স্বৈরাচার সরকারই টিকে থাকতে পারেনি। বর্তমান ফ্যাসিবাদী এই সরকারও টিকে থাকতে পারবে না।

বিবৃতিতে অভিযোগ করা হয়, সোমবার ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন কসবা উপজেলায় জাতীয়তাবাদী যুবদলের মিছিলে পুলিশ হামলা করেছে।



বিবৃতিতে নোয়াখালী জেলাধীন সোনাইমুড়ি উপজেলার ২ নং নদোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সোনাইমুড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন সানির বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ফখরুল।

Post Top Ad

Responsive Ads Here