সরকার ঘোষিত অভিবাসন ব্যয়ে ১ হাজার লোক যাবে সৌদিতে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, সেপ্টেম্বর ২৮, ২০২১

সরকার ঘোষিত অভিবাসন ব্যয়ে ১ হাজার লোক যাবে সৌদিতে


 


সময় সংবাদ ডেস্কঃ



মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর ব্যবস্থাপনায় সরকার ঘোষিত অভিবাসন ব্যয়ে ১ হাজার লোক যাবে সৌদি আরব। সৌদি আরবস্থ ওলায়ান গ্রুপের জুসুর ইমদাদ কোম্পানির মাধ্যমে নাজরান ব্যতিত সৌদিআরবের যেকোন স্থানে ক্লিনার (ইনডোর অথবা আউটডোর) ও ফ্যাক্টরি হেলপার পদে এরা কাজ পাবে।  


সৌদিতে কর্মরতরা মাসিক ৯০০ সৌদি রিয়াল বেতন, ওভারটাইম, কোম্পানী কর্তৃক আকামা, মেডিকেল ইন্সুরেন্স ও যাতায়াত খরচ বহন করা হবে, চুক্তির মেয়াদ দুই বছর পূর্ণ হওয়ার পর কোম্পানী কর্তৃক রিটার্ন এয়ার টিকেট প্রদান করা হবে এবং চুক্তি ও ভিসার মেয়াদ বৃদ্ধি করা হবে।

 

টিটিসির অধ্যক্ষ আরিফ আহমেদ তালুকদার জানান সরকার কর্তৃক নির্ধারিত ফি-তে সরাসরি মেহেরপুর টিটিসির তত্ত্বাবধায়নে ১ হাজার জনকে সৌদি আরবে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।



সৌদি গমনে ইচ্ছুকদের আগামী ৫ অক্টোবর সকাল ১০ টায় পরীক্ষার জন্য উপস্থিত হতে হবে। প্রার্থী নির্বাচিত হওয়ার পর প্রার্থীকে ৫ কর্মদিবসের মধ্যে নিজ খরচে গামকা মেডিকেল করাতে হবে। প্রার্থীকে ভিসাপ্রাপ্তির এক মাসের মধ্যে কর্মস্থলে যোগদানের জন্য প্রস্তুত থাকতে হবে।  

Post Top Ad

Responsive Ads Here