ফরিদপুরে নানা আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, সেপ্টেম্বর ২৮, ২০২১

ফরিদপুরে নানা আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন



ফরিদপুর প্রতিনিধি : 
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করেছে ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।


এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টার সময় শহরর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানানোর মধ্যদিয়ে এ কর্মসূচি শুরু করা হয়।


পরে শহরের প্রধান সড়কে বনার্ঢ্য র‌্যালী বের করে দলটি। র‌্যালী শেষে স্থানীয় প্রেসক্লাব চত্বরের ৭৫ পাউন্ডের তিনটি কেক কেটেন তারা। 


এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সুবল চন্দ্র সাহা, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেন, সহসভাপতি  শামিম হক, একে আজাদ, যুগ্ম সম্পাদক ঝনা হাসান, সাংগঠনিক সম্পাদক কে এম সেলিম, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক দীপক মজুমদার, মেয়র অমিতাভ বোস, সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা ফারুক হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা আইভি মাসুদ, দপ্তর সম্পাদক অনিমেষ রায়, কোতয়ালী থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্যা, পৌর আওয়ামী লীগের আহবায়ক মনিরুল হাসান মিঠু, কোতয়ালী থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামসুল আলম চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ, আবু নাইম, অ্যাড. জাহিদ ব্যাপারী, সোহেল রেজা বিপ্লব, মনিরুজ্জামান মনির সহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। 

কর্মসূচিতে দলীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

Post Top Ad

Responsive Ads Here