বাংলাদেশকে ২ লাখ ৭০ হাজার টিকা উপহার দেয়ার ঘোষণা দিয়েছে বুলগেরিয়া - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, সেপ্টেম্বর ১০, ২০২১

বাংলাদেশকে ২ লাখ ৭০ হাজার টিকা উপহার দেয়ার ঘোষণা দিয়েছে বুলগেরিয়া


 


সময় সংবাদ ডেস্কঃ



বাংলাদেশকে দুই লাখ ৭০ হাজার অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের দেশ বুলগেরিয়া। আগামী সপ্তাহেই এ টিকা দেশে আসার সম্ভাবনা রয়েছে।  

দেশটির সরকারি তথ্য সেবা সংস্থার বরাত দিয়ে ওই দেশের সংবাদ মাধ্যম সোফিয়া গ্লোব এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।


এতে বলা হয়েছে, বিশ্বের বেশ কয়েকটি দেশকে টিকা উপহার দেবে বুলগেরিয়া সরকার। এর মধ্যে বাংলাদেশকে দুই লাখ ৭০ হাজার অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 


প্রতিবেদনে বাংলাদেশকে টিকা উপহার দেওয়ার জন্য দেশটি খুব শিগগির আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে বলেও উল্লেখ করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here