আজ বিকেলে মাঠে নামছে টাইগাররা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, সেপ্টেম্বর ১০, ২০২১

আজ বিকেলে মাঠে নামছে টাইগাররা


  



নিজস্ব প্রতিবেদকঃ



অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষে এরই মধ্যে ইতিহাস লেখা হয়ে গেছে টাইগারদের। আর প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে জয় পেয়ে ফুরফুরে মেজাজে রয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। 

দাপুটে পারফরম্যান্সে পাঁচ ম্যাচ সিরিজের এক ম্যাচ হাতে রেখেই ট্রফির মালিকানা নিশ্চিত করেছে বাংলাদেশ। তাই নির্ভার টাইগারদের পাঁচ ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি নিয়মরক্ষার। এ ম্যাচে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সাইড বেঞ্চকেই পরীক্ষা-নিরীক্ষা করতে চায় টিম ম্যানেজমেন্ট।


সেই নিয়মরক্ষার ম্যাচে শুক্রবার সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে আগের সময়েই বিকেল ৪টায় মাঠে নামছে লাল-সবুজের প্রতিনিধিরা। 


এদিকে নিয়মরক্ষার হলেও পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে টাইগারদের। এতে আগামী বিশ্বকাপে সরাসরি খেলার রাস্তা প্রশস্ত হবে। 


সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, দলের নিয়মিতদের বিশ্রাম দিতে এবং বিশ্বকাপ দলের গভীরতা মাপতে এ ম্যাচে বাংলাদেশ দলে একাধিক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদের পরিবর্তে দীর্ঘদিন পর একাদশে ফিরতে পারেন সৌম্য সরকার, শামীম পাটোয়ারি, তাসকিন আহমেদ ও আমিনুল ইসলাম বিপ্লব।


নিউজিল্যান্ড একাদশে অবশ্য পরিবর্তনের সম্ভাবনা খুবই কম। সফরটি জয় দিয়ে শেষ করতে আগের ম্যাচের একাদশ নিয়ে ব্ল্যাকক্যাপসরা মাঠে নামতে পারে।

Post Top Ad

Responsive Ads Here