পাল্লা দিয়ে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ০২, ২০২১

পাল্লা দিয়ে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত



  



জেলা প্রতিনিধিঃ


পাবনার ঈশ্বরদীতে পাল্লা দিয়ে যাওয়ার পথে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।  

বুধবার রাতে ঈশ্বরদী-পাকশী সড়কের জয়নগর শিমুলতলা বাজার এলাকায় খাইরুল ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। 


নিহত তিনজনের মধ্যে দুজন রূপপুর স্বর্ণকলি স্কুল এলাকার মো. জহুরুলের ছেলে ইব্রাহিম (২০) ও মো. লালনের ছেলে জয় (২২) বলে জানা গেছে। অপরজনের পরিচয় এখনও জানা যায়নি।


প্রত্যক্ষদর্শীরা জানান, ঈশ্বরদী থেকে দ্রুত বেগে দুটি মোটরসাইকেল পাল্লা দিয়ে যাওয়ার পথে জয়নগর শিমুলতলা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা রূপপুর প্রকল্পে নিযুক্ত অর্গান কোম্পানির হাইস গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন, অপরজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। 



ঈশ্বরদী থানার এসআই রায়হান জানান, দুর্ঘটনায় তিনজন মারা গেছেন। তারা মোটরসাইকেল আরোহী।

Post Top Ad

Responsive Ads Here