নৈশ কোচে ডাকাতি,চালক নিহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ০২, ২০২১

নৈশ কোচে ডাকাতি,চালক নিহত


 




জেলা প্রতিনিধিঃ



গাইবান্ধা জেলার সীমানা চম্পাগঞ্জ এলাকায় বুধবার ভোরে ঢাকা-রংপুর মহাসড়কে হানিফ পরিবহনের একটি নৈশকোচে ডাকাতি হয়েছে। ডাকাতদলের ছুরিকাঘাতে নৈশকোচের চালক নিহত হয়েছেন। 

নিহত চালকের নাম মনজুর হোসেন। তার বাড়ি ঢাকার লালবাগ এলাকায়। তিনি ওই এলাকার মনজু মিয়ার ছেলে। ডাকাতরা যাত্রীদের মুঠোফোন ও টাকাসহ কয়েক লাখ টাকা লুট করে নিয়ে গেছে।


পুলিশ ও কোচযাত্রীরা জানায়, হানিফ পরিবহনের একটি নৈশকোচ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশ্য রওনা দেয়। কোচে ৩০ জন যাত্রী ছিল। নৈশকোচটি রাত আড়াইটার দিকে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট এলাকায় পৌছে। নৈশকোচে যাত্রীবেশে থাকা ডাকাতরা ধাপেরহাট ও সংলগ্ন রংপুর জেলার পীরগঞ্জের মাঝামাঝি এসে নৈশকোচটি তাদের নিয়ন্ত্রণ নেয়। তারা প্রথমে কোচের চালক মনজুর হোসেনকে ছুরিকাঘাত করে। এতে চালক কোচটি ঘুরিয়ে নেওয়া চেষ্টা করলে তারা আবারো সজোরে চালকের কাঁধে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে নৈশকোচটি নিয়ন্ত্রণ নিয়ে নেয়।


এরপর ডাকাতদল লুটপাট করতে করতে রংপুর জেলার শটিবাড়ি এলাকা পর্যন্ত পৌঁছে। সেখান থেকে কোচটি উল্টোপথে ঘুরিয়ে নিয়ে ডাকাতরা গাইবান্ধার পলাশবাড়ী শহরের দিকে রওনা দেয়। পলাশবাড়ী পৌছার আগে ডাকাতরা ঢাকা-রংপুর জাতীয় মহাসড়কের পীরগঞ্জের চম্পাগঞ্জ হাইস্কুলের সামনে রাত তিনটার দিকে যাত্রীসহ হানিফ পরিবহনটি রেখে পালিয়ে যায়। এ সময় ডাকাতরা যাত্রীদের মুঠোফোন, টাকাসহ কয়েক লাখ টাকা লুট করে নিয়ে যায়।  


পরে আহত চালক মনজুর হোসেনকে সংলগ্ন পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক ওই রাতেই তাকে মৃত ঘোষণা করেন। চালকের লাশ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পীরগঞ্জ থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  


এদিকে ডাকাতি হওয়া হানিফ পরিবহনের নৈশকোচটি পীরগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছে। 


ডাকাতির বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ওসি মাসুদ রানা এবং পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র।  


ওসি সরেস চন্দ্র বলেন, এ ঘটনায় নৈশকোচের সুপারভাইজার পইমল ইসলাম বাদী হয়ে পীরগঞ্জ থানায় ডাকাতি ও হত্যা মামলা করেছেন। মামলায় অজ্ঞাত আসামি দেখানো হয়। এ পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।


 

Post Top Ad

Responsive Ads Here