নিজস্ব প্রতিবেদকঃ
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৩০১ জন নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে রাজধানীর হাসপাতালগুলোতে রয়েছেন ২৫৩ জন। আর সেপ্টেম্বরের ১১ দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ২০০ জন ডেঙ্গু রোগী।
শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ১ হাজার ২৭১ জন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি রোগী আছেন ১ হাজার ৮৩ জন। অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি আছেন ১৮৮জন। চলতি বছরে এ পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা ১৩ হাজার ৫৫৬ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১২ হাজার ২৩১জন।
অধিদফতর আরো জানায়, আগস্ট মাসে বিভিন্ন হাসপাতালে ভর্তি হন ৭ হাজার ৬৯৮ জন ডেঙ্গু রোগী। গত জুলাই মাসেই ভর্তি হন ২ হাজার ২৮৬ জন ডেঙ্গু রোগী। তার আগের মাসে এ সংখ্যা ছিল ২৭২ জন। এ বছর এখন পর্যন্ত মারা গেছেন ৫৪ জন।

