মোঃ আরাফাত হোসেন রাজিব, মধুখালী (ফরিদপুর)প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, ফরিদপুর জেলা শাখার উদ্যোগে ১১ সেপ্টেম্বর জেলার সদর উপজেলার নর্থ চ্যানেল, ডিক্রির চর, আলীয়াবাদ, ও চরমাধবদিয়ার বানভাসি পাঁচ শতাধিক মানুষের মাঝে ত্রাণ বিতরন করা হবে। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, কেন্দ্রীয় সহ সভাপতি আব্দুল আলীম বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম রাজা, দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ, শিশু ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক মেহেদী হাসান লিটু, উপ-গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক তানভীর আক্তার শিপার, সদস্য আদনান সুমন, মেহেদী হাসান, মহানগর উত্তরের সাধারণ সম্পাদক তারিক সাঈদ, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফয়সাল আহমেদ রবিন, মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ মুরাদুজ্জামান মুরাদসহ অন্যান্য উপজেলার নেতৃবৃন্দ। বিতরণকৃত ত্রাণের মধ্যে ছিল পরিবার প্রতি চাউল, আলু, তেল, ডাল ও লবন।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ তার বক্তব্যে বলেন, শেখ হাসিনার সরকার গরিব মানুষের সরকার। যতোদিন শেখ হাসিনা আছেন ততোদিন সাধারণ মানুষ খাদ্য সংকটে পড়বে না। এছাড়াও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু তার সংক্ষিপ্ত বক্তব্যে স্বেচ্ছাসেবক লীগের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন। করোনা সংকটে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ কর্তৃক ফ্রি অক্সিজেন, এ্যাম্বুলেন্স, খাদ্য বিতরণসহ মানবিক কর্মসুচির ভূয়সী প্রশংসা করেন।

