TODAYS BREAKING NEWS -SOMOY SANGBAD(SAT-11-9-21) - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, সেপ্টেম্বর ১১, ২০২১

TODAYS BREAKING NEWS -SOMOY SANGBAD(SAT-11-9-21)

SOMOY SANGBAD
SOMOY SANGBAD

 

 * দেশে একদিনে করোনায় মৃত্যু বেড়েছে, কমেছে শনাক্ত


দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪৮ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত‌্যুর সংখ্যা দাঁড়ালো ২৬ হাজার ৮৮০ জনে।


শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 


বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৮৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ২৮ হাজার ৫৪২ জন।


*একদিনে আরো ৩০১ ডেঙ্গু রোগী হাসপাতালে


সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৩০১ জন নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে রাজধানীর হাসপাতালগুলোতে রয়েছেন ২৫৩ জন। আর সেপ্টেম্বরের ১১ দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ২০০ জন ডেঙ্গু রোগী। 


শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে এ তথ্য জানানো হয়েছে।


স্বাস্থ্য অধিদফতর জানায়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ১ হাজার ২৭১ জন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি রোগী আছেন ১ হাজার ৮৩ জন। অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি আছেন ১৮৮জন। চলতি বছরে এ পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা ১৩ হাজার ৫৫৬ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১২ হাজার ২৩১জন।


*কালই খুলছে স্কুল-কলেজ, মানতে হবে ১০ বিষয়


আগামীকাল রোববার থেকে খুলছে দেশের সব স্কুল-কলেজ। গত ৩ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ঘোষণা দেন।


শিক্ষামন্ত্রীর ওই ঘোষণার পরই শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। তবে শিক্ষার্থীদের মধ্যে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী ১০টি বিষয় বাধ্যতামূলক করা হয়েছে। 


এদিকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বলে ব্যস্ততা বেড়েছে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার শিক্ষাসামগ্রী বিক্রি করার বিপণিবিতানগুলোতে। গত কদিন ধরেই শিক্ষার্থীরা বিশেষ করে জুতা-মোজা, ব্যাগ এবং স্কুল ড্রেস কিনতে ব্যস্ত সময় পার করছেন।


*শিক্ষাপ্রতিষ্ঠান ফের বন্ধ হবে কিনা জানালেন শিক্ষামন্ত্রী


বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বাড়লে শিক্ষাপ্রতিষ্ঠান ফের বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।


শনিবার সকালে জামালপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। পরে জামালপুর পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দেন শিক্ষামন্ত্রী।


ডা. দীপু মনি বলেন, দীর্ঘ ১৭ মাস পর রোববার থেকে খোলা হচ্ছে দেশের সব স্কুল-কলেজ। স্বাস্থ্যবিধি মেনে পাঠদান করলে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ার সম্ভাবনা কম। এরপরও সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিলে প্রয়োজনে শিক্ষাপ্রতিষ্ঠান ফের বন্ধ করে দেওয়া হবে।


*দাঁড়িয়ে থাকা অটোতে ট্রাকের ধাক্কা, নিহত ৩


কুমিল্লার ময়নামতিতে ট্রাকের ধাক্কায় অটোচালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক ও হেলপারকে আটক করা হয়েছে।


শনিবার ভোর ৬টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ময়নামতি সাহেব বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ময়নামতির কালাকচুয়া এলাকার অটোচালক ইসমাইল হোসেন ও যাত্রী মৌলভীবাজারের জুরির আবদুল আহাদ।


*করোনায় বিশ্বে আক্রান্ত-মৃত্যু কমেছে


মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরো ৮ হাজার ৯৬৮ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে প্রায় সাড়ে তিনশ। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৪৬ লাখ ২৯ হাজার ৭৬১ জনে পৌঁছেছে।


একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৯০ হাজার ১৮১ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে ৮ হাজারের বেশি। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ কোটি ৪৬ লাখ ৮ হাজার ৬৪১ জনে।


*মিয়ানমারে নিরাপত্তাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ, নিহত ২০


 

মিয়ানমারে নিরাপত্তা বাহিনী ও মিলিশিয়াদের মধ্যে সংঘর্ষে প্রাণ গেছে অন্তত ২০ জনের। চলতি সপ্তাহে সেনাশাসনের বিরোধীরা জনতার উদ্দেশে ‘প্রতিরক্ষামূলক যুদ্ধের ডাক’ দেয়ার পর তৈরি হয় এ রক্তক্ষয়ী পরিস্থিতি।


মিন থার গ্রামে বৃহস্পতিবার থেকে সেনাবাহিনী ও প্রতিরক্ষা স্বেচ্ছাসেবকদের মধ্যে সশস্ত্র লড়াই চলছে। নিহতদের মধ্যে স্থানীয় মিলিশিয়া ছাড়াও রয়েছে সাধারণ গ্রামবাসীও। সেনাশাসিত সরকারের মুখপাত্র জাও মিন তুন সংঘাতের বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে স্থানীয় দৈনিক ইরাবতী।


*ট্রাক থেকে বালু নামিয়ে চালান সংসার, অবসরে ২৪০০ কবিতা লিখেছেন ‘গরিব কবি’


‘গরিব কবি’ হিসেবে পরিচিত গুলজার হোসেন গরিব। তিনি পেশায় বালু শ্রমিক। শহরের বিভিন্ন স্থানে ট্রাক থেকে বালু নামিয়ে যায় আয় হয় তা দিয়েই সংসার চালান। সারাদিন কঠোর পরিশ্রমের পর সামান্য অবসর সময় পেলেই লিখে ফেলেন কবিতা। সুযোগ পেলে আবৃত্তিও করেন। এ পর্যন্ত ২৪০০ কবিতা লিখেছেন ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর গ্রামের গুলজার হোসেন গরিব। শুধু তাই নয়, ২১০টি গানের পাশাপাশি ১০টি প্রবন্ধও লিখেছেন চতুর্থ শ্রেণির গণ্ডি না পেরোনো এ শ্রমিক।


আর্থিক দৈন্যতার কারণে মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ার সময়ই শিক্ষাজীবনের ইতি টানেন গুলজার হোসেন। ১০ বছর বয়স থেকেই কৃষিকাজে বাবাকে সহযোগিতা করতে শুরু করেন। বয়স কিছুটা বাড়লে শুরু হয় জীবন সংগ্রাম। আইসক্রিম বিক্রি, ভ্যান চালিয়ে সংসার চালাতেন তিনি। এর মাঝেই সময় পেলে বই পড়তেন। বই পড়তে পড়তেই কবিতার জগতে প্রবেশ তার।


*হাত-পা বেঁধে স্ত্রীকে বিবস্ত্র করে নির্জনে ফেলে এলেন স্বামী



হাত-পা বেঁধে নিজের স্ত্রীকে নির্জন চরের কাশবনে ফেলে দিয়েছেন স্বামী। তবে দূর থেকে দেখে ভুক্তভোগী নারীকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করেন কয়েকজন ঘাসুড়ে।


শুক্রবার ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের কাজিপুরে। উদ্ধার করা ওই নারীর নাম গোলাপী। তার স্বামীর নাম মাসুদ। ৩২ বছর বয়সী গোলাপীর বাড়ি বগুড়া সদর উপজেলার ভবানীগঞ্জের নন্দীপাড়া গ্রামে।


ভুক্তভোগী গোলাপী বলেন, শুক্রবার স্বামী মাসুদ ও চাচাশ্বশুর মিলে আমাকে অপহরণ করেন। এরপর হাত-পা বেঁধে বিবস্ত্র করে নির্জন চরে ফেলে দেন। এ সময় কয়েকজন ঘাসুড়ে (যারা ঘাস কাটেন) আমাকে উদ্ধার করেন।


*পুকুর পাড়ে খেলতে গিয়ে লাশ হলো দুই শিশু


বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলা সদরের কৈডালা গ্রামের একটি পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।


মারা যাওয়া দুজন হলো, ছয় বছরের শিশু আল নোমান ও সাত বছরের শিশু জাহিদ হাসান। এ দুইজনই কৈডালা গ্রামের বাসিন্দা। আল নোমানের বাবার নাম বুলু মিয়া। আর জাহিদ হাসানের বাবার নাম আব্দুল আজিজ।

Post Top Ad

Responsive Ads Here