সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
আগামী ১১ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার ফরিদপুরের সালথা উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র রামকান্তপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও রামকান্তপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: আশরাফ আলী লিটু বলেন জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির রাজনৈতিক প্রতিনিধি ও তার ছোট ছেলে বিশিষ্ট কৃষি গবেষক শাহাদাব আকবর লাবু চৌধুরীর হাতকে শক্তিশালী করতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফরিদপুর জেলার সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নে একজন চেয়ারম্যান প্রার্থী হিসেবে অাজ মঙ্গলবার বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে নৌকা প্রতীকের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এলাকাবাসীর সঙ্গে কথা বললে জানা যায়, মো: আশরাফ আলী লিটু একজন সৎ ও নিবেদিত সমাজসেবক হিসেবে সব সময় জনগনের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছেন। তিনি অাবারো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার উন্নয়নের ধারা আরও বৃদ্ধি পাবে। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী।
এ বিষয়ে রামকান্তপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো: আশরাফ আলী লিটু বলেন, আমি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফরিদপুর জেলার সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকের একজন মনোনয়ন প্রত্যাশী। দল আমাকে মনোনীত করলে আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর কন্য জননেত্রী শেখ হাসিনার নৌকার বিজয় নিশ্চিত করতে পারব ইনশাল্লাহ্।

