নিজ ঘরে মিললো গৃহবধূর লাশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, অক্টোবর ০৪, ২০২১

নিজ ঘরে মিললো গৃহবধূর লাশ




জেলা প্রতিনিধিঃ




 ভোলার চরফ্যাশনে পারভিন বেগম নামে চার সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে নিজ ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত পারভিন বেগম ঐ উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জেলে মো. ইউসুফের স্ত্রী।


জানা গেছে, পারভিন বেগম দীর্ঘদিন পেট ব্যথায় ভুগছিলেন। বিভিন্ন চিকিৎসকের ওষুধ খেয়েও কোনো উপকার হয়নি। স্বামীর আয় সীমিত থাকায় উন্নত চিকিৎসাও করাতে পারেননি। গত কয়েকদিন পারভিনের পেট ব্যথা আরো বেড়ে যায়। সোমবার সকালে নিজ ঘরে তার ঝুলন্ত লাশ দেখতে পান পরিবারের সদস্যরা।


শশীভূষণ থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করেছি। পরিবারের দাবি, পেটের ব্যথা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

















Post Top Ad

Responsive Ads Here