আদালতে বিস্ফোরণ,নিহত ১ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, অক্টোবর ০৩, ২০২১

আদালতে বিস্ফোরণ,নিহত ১


 


জেলা প্রতিনিধিঃ



ঝিনাইদহে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মালখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। এর মধ্যে একজনের হাত-পা বিচ্ছিন্ন হয়ে আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে পড়েছে বলে জানা গেছে।

রোববার দুপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঝিনাইদহের পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।


এসপি বলেন, আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের হাত-পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।

Post Top Ad

Responsive Ads Here