আমাদের গণতন্ত্র কিছুটা হলেও পরিপক্বতা পেয়েছে:সেতুমন্ত্রী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, অক্টোবর ০৩, ২০২১

আমাদের গণতন্ত্র কিছুটা হলেও পরিপক্বতা পেয়েছে:সেতুমন্ত্রী


 


সময় সংবাদ ডেস্কঃ



আমাদের গণতন্ত্র কিছুটা হলেও পরিপক্বতা পেয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার দুপুরে মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে পুনর্বাসন সাইটে বরাদ্দ দেওয়া জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।


ওবায়দুল কাদের বলেন, ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকার ছিল। এরপর ২০০৬ সালে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার গঠনের মতো অবস্থা আর বাংলাদেশে নেই। তাই বিশৃঙ্খলা না করে সবাই নির্বাচনের জন্য প্রস্তুতি নিন।


সেতুমন্ত্রী বলেন, আদালতের আদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ২০১১ সালেই বিদায় নিয়েছে। এটি একটি মীমাংসিত বিষয়। উচ্চ আদালতই তত্ত্বাবধায়ক সরকারকে মিউজিয়ামে পাঠিয়েছে। নতুন করে এ নিয়ে বিতর্কের কোন অবকাশ নেই।

এ সময় বিএনপি মহাসচিবকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন নিয়ে সরকারের নিরপেক্ষতার কোন বিষয় নেই। নির্বাচন কমিশনকে নিরপেক্ষ থাকতে হবে। নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকলে নির্বাচনও নিরপেক্ষ হবে।


অনুষ্ঠানে সেতু বিভাগের সচিব আবু বকর সিদ্দিক সভাপতিত্ব করেন। এতে আরো বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ-২ আসনের এমপি সাগুফতা ইয়াসমিন এমিলি, পদ্মাসেতু প্রকল্পের প্রকল্প পরিচালক শফিকুল ইসলামসহ আরো অনেকে।

Post Top Ad

Responsive Ads Here