রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে গঠনমূলক উদ্যোগ গ্রহণের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, অক্টোবর ০৪, ২০২১

রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে গঠনমূলক উদ্যোগ গ্রহণের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী




সময় সংবাদ ডেস্কঃ




জাতিসংঘের এবারের অধিবেশনে রোহিঙ্গা সমস্যা ও এর স্থায়ী সমাধানের বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হয় উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘রােহিঙ্গা সঙ্কট সম্পর্কে আমি আবারও বিশ্বনেতৃবৃন্দকে স্মরণ করিয়ে দেই যে, রােহিঙ্গা সঙ্কটের সৃষ্টি মিয়ানমারে, সমাধানও রয়েছে মিয়ানমারে। রাখাইন রাজ্যে তাদের মাতৃভূমিতে নিরাপদ, টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের মাধ্যমেই কেবল এ সঙ্কটের স্থায়ী সমাধান হতে পারে বলে উল্লেখ করে আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে গঠনমূলক উদ্যোগ গ্রহণ করার অনুরােধ জানাই। ’


জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানের ওপর আয়োজিত সংবাদ সম্মেলনে আজ সোমবার তিনি এসব কথা বলেন।


প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা জানেন যে, জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে অংশ নিতে গত ১৯ সেপ্টেম্বর আমি নিউইয়র্কে যাই।



পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্যসহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ আমার সফরসঙ্গী ছিলেন। করােনা মহামারি শুরু হওয়ার প্রায় দুই বছর পর এবারই প্রথম আমি দেশের বাইরে সশরীরে কোনাে আন্তর্জাতিক সম্মেলনে যােগদান করি। নিউইয়র্কে অবস্থানকালে আমার অত্যন্ত ব্যস্ত সময় কাটে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬-তম অধিবেশনের মূল সভা ও সাইড ইভেন্ট মিলিয়ে আমি সর্বমােট ১০টি সভা এবং ০৮ টি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেই।

Post Top Ad

Responsive Ads Here