সালথা ফরিদপুর প্রতিনিধিঃ
বাংলাদেশ পুলিশের নাট্যদলের পরিবেশনায় নাটক ‘অভিশপ্ত আগস্ট’ আগামী ৭ই অক্টোবর /২১ বৃহস্পতিবার সন্ধায় সালথা উপজেলা পরিষদের মাল্টিপারপাস অডিটরিয়ামে মঞ্চায়িত হবে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে নির্মমভাবে হত্যার করুন আলেখ্য ও পূর্বাপর ঘটনাকে কেন্দ্র করে নাটকটি লেখা হয়েছে। নাটকটি লিখেছেন ও নির্দেশনা দিয়েছেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ পরিদর্শক মোঃ জাহিদুর রহমান। পরিকল্পনা, গবেষণা ও তথ্য সংকলনের দায়িত্ব পালন করেন ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব হাবিবুর রহমান বিপিএম (বার) ও পিপিএম(বার)। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশ পুলিশের সদস্য ও নাট্য শিল্পীরা।
নাটকটি দেখার জন্য সালথা থানা পুলিশের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রন জানানো হয়েছে।
