এবার উদ্ধার হলো দেড় লক্ষাধিক ইয়াবা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, অক্টোবর ০৪, ২০২১

এবার উদ্ধার হলো দেড় লক্ষাধিক ইয়াবা








জেলা  প্রতিনিধিঃ

কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিনে কোস্টগার্ডের অভিযানে ১ লাখ ৭৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা। বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে, বিএন খন্দকার মুনিফ তকি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গােপন সংবাদের ভিত্তিতে জানা যায়, রবিবার ভোররাতে টেকনাফ থানার আওতাধীন সেন্টমার্টিনে ছেঁড়াদ্বীপ সংলগ্ন এলাকায় সমুদ্রপথে মিয়ানমার হতে বাংলাদেশে ইয়াবা পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে বিসিজি স্টেশান সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লে. এম তারেক আহমেদের নেতৃত্বে উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।


অভিযান চলাকালীন সময়ে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন এলাকায় একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা বাংলাদেশের জলসীমানায় প্রবেশ করতে দেখা যায়। নৌকাটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা নৌকাটিকে ধাওয়া করলে নৌকা থেকে হলুদ রংয়ের দুটি প্লাস্টিকের বস্তা সাগরে ফেলে দিয়ে নৌকাটি দ্রুত মিয়ানমারের জল সীমানায় প্রবেশ করে।
এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে বস্তা দুটি উদ্ধার করে পরিত্যক্ত অবস্থায় ১ লক্ষ ৭৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।


জব্দকৃত ইয়াবাগুলি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।  

Post Top Ad

Responsive Ads Here