সড়কের পাশে তরুণীর লাশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, নভেম্বর ২০, ২০২১

সড়কের পাশে তরুণীর লাশ


  


জেলা প্রতিনিধিঃ



সড়কের ধারে পড়েছিল স্যান্ডেল। এর কিছু দূরেই ঝোপে মিলল এক তরুণীর লাশ। বয়স আনুমানিক ২২-২৩। পরনে সাদা কামিজ ও ছাই রঙয়ের সালোয়ার। গলায় ওড়না পেঁচানো, সঙ্গে রক্তের দাগও।

তাৎক্ষণিকভাবে ওই তরুণীর পরিচয় জানা যায়নি। শনিবার সকালে লাশটি উদ্ধার করে চট্টগ্রামের রাউজান থানা পুলিশ। উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের নোয়াপাড়া সেকশান-২ সড়কের উত্তর পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে ঝোপে ফেলে গেছে বলে ধারণা করছে পুলিশ।


জানা গেছে, সকাল ৭টার দিকে ঝোপের মধ্যে লাশটি দেখতে পান স্থানীয় এক অটোরিকশাচালক। এরপরই বিষয়টি জানাজানি হলে থানায় খবর দেয়া হয়।


রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, ওই তরুণীর পরিচয় শনাক্তে পুলিশের টিম কাজ করছে। এর পাশাপাশি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here