সকল এমপির সহযোগিতায় পার্লামেন্ট মেম্বারস ক্লাব এগিয়ে যাবে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, নভেম্বর ২০, ২০২১

সকল এমপির সহযোগিতায় পার্লামেন্ট মেম্বারস ক্লাব এগিয়ে যাবে


 



সময় সংবাদ ডেস্কঃ



স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সকল এমপির সহযোগিতায় পার্লামেন্ট মেম্বারস ক্লাব এগিয়ে যাবে।

তিনি শুক্রবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের বার্ষিক সাধারণ সভা উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।


কোভিড পরিস্থিতি থেকে উত্তরণের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আরো বড় পরিসরে এমপিদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। 


বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানের মাধ্যমে পার্লামেন্ট মেম্বারস ক্লাব ভবিষ্যতে আরো গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্পিকার। 



এর আগে জাতীয় সংসদের চিফ হুইপ ও পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সভাপতি নূর-ই-আলম চৌধুরীর সভাপতিত্বে পার্লামেন্ট মেম্বারস ক্লাবের বার্ষিক সাধারণ সভা হয়। 


পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সাধারণ সম্পাদক এবি তাজুল ইসলামের সঞ্চালনায় এ সভায় ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


পরবর্তীতে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে এমপি মমতাজ বেগম এবং জুনাইদ আহমেদ পলক এমপিসহ অন্যান্য শিল্পীবৃন্দ সঙ্গীত পরিবেশন করেন। 

Post Top Ad

Responsive Ads Here